ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • আগৈলঝাড়ায় সড়কে ফুঁটে উঠেছে ভবঘুরে মোস্তাকিনের আঁকা ছবি

    আগৈলঝাড়ায় সড়কে ফুঁটে উঠেছে ভবঘুরে মোস্তাকিনের আঁকা ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কখনও গ্রাম কিংবা শহরের চিত্র, মুক্তিযুদ্ধের ইতিহাস অথবা প্রকৃতির ছবি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন রাস্তাসহ দেশের বিভিন্ন এলাকায় কচুপাতার আঁচড়ে কিংবা কাঠ কয়লা বা রাস্তায় পড়ে থাকা ইটের টুকরো ও চক দিয়ে এমনই ছবি আঁকছেন ভবঘুরে মোস্তাকিন। 

    ছবির পাশে লিখছে নানা রকম বাণী। মোস্তাকিনের বাড়ি ভোলা জেলায়। ১৯৯০ সালে এইচএসসি পাশ করেন তিনি। ৪০ থেকে ৪৫ বছর বয়সের মোস্তাকিন আপন মনে একের পর এক ছবি আঁকছেন উপজেলার বিভিন্ন রাস্তাসহ দেশের বিভিন্ন এলাকায়। 

    ছবির বিষয়বস্তুও হরেক রকমের। কখনও গ্রাম কিংবা শহরের চিত্র, মুক্তিযুদ্ধের ইতিহাস অথবা প্রকৃতির ছবি। ছবির পাশে লিখছে নানা রকম বাণী। তার ছবি আঁকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন উৎসুক জনতা। 

    তার ছবি আঁকার উপকরণ সম্পূর্ণ ভিন্ন, আর ১০টা শিল্পীর সাথে তার পার্থক্য অনেক। অবাক করার মতো বিষয় হচ্ছে মোস্তাকিন ছবি আঁকেন কচুপাতার আঁচড়ে কিংবা কাঠ কয়লা বা রাস্তায় পড়ে থাকা ইটের টুকরো ও চক দিয়ে। ফুটিয়ে তোলেন হৃদয়ের ভাষা। 

    কচুপাতা, কয়লা বা ইটের টুকরো খুঁজে নিয়ে মনের মাধুরী মিশিয়ে ছবি আঁকতে থাকেন রাস্তায় রাস্তায়। তার সেই ছবি দেখে কেউ বাহবা দেয়, অনেকেই আবার আঁকা ছবি দেখে খুশি হয়ে ২০ থেকে ৫০ টাকা দেয়। টাকা হাত পেতে নিলেও কারো সাথে কোন কথা বলেন না ভবঘুরে মোস্তাকিন। ক্যামেরায় ছবি তুলতে চাইলেই ঘুরিয়ে নেন মুখ। 

    তবে নাম ঠিকানা জানতে চাইলে লিখে দেন তিনি। বাবা মায়ের নাম জিজ্ঞেস করলে বলেন না মোক্তাকিন। তবে বিবাহিত বলেও জানায় সে। এ যেন কোন অজানা কষ্ট পুষে রেখেছেন নিজের মনে। যে কারনে পাড়ি দিচ্ছেন নিঃসঙ্গ জীবন নিয়ে। 

    ছবি আঁকা দেখতে আসা স্থানীয় সিরাজ সরদার জানান, সরকারি সাহায্য, সহযোগিতা ও চিকিৎসা পেলে পরিবারের কাছে ফিরে যাবে মোস্তাকিন।  

    এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ আবুল হাশেম জানান, ভোলা জেলা প্রশাসকের সাথে কথা বলে তাকে তার পরিবারের কাছে হস্তান্তরসহ আর্থিক সাহায্য ও সহযোগিতা প্রদানের ব্যবস্থা করা হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ