ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বরগুনায় বাস ধর্মঘট প্রত্যাহার

    বরগুনায় বাস ধর্মঘট প্রত্যাহার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাস ধর্মঘট প্রত্যাহার করেছে বরগুনা জেলা দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন পরিচালনা কমিটি। আগামীকাল বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে মালিকদের গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন বরগুনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির সভাপতি কিসলু। 

    মঙ্গলবার সন্ধ্যার দিকে বরগুনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির সভাপতি কিসলু এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে বরগুনার পরিবহন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এ কে আজাদ বাবলু বলেন, সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিলাম। এ তথ্য জানতে পেরে জেলা প্রসাশক (ডিসি) আমাদের ডেকেছেন বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। সভায় তিনি আমাদের সব দাবি মেনে নিয়েছেন। তাই আমরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। 

    তিনি আরও বলেন, বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় টানা ৩ ঘণ্টার বৈঠকে সিদ্ধান্ত হয় বুধবার থেকে বাস চলাচল করবে। এদিকে বরিশাল রুপাতলী বাস মালিক সমিতি তাদের সভার শেষে দাবি করেছেন সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর সঙ্গে আলোচনা করে নেওয়ার জন্য। 

    সভায় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার, বরগুনা ডিসি, পুলিশ সুপার (এসপি), পটুয়াখালী ডিসি ও পরিবহন মালিকরা উপস্থিত ছিলেন। সম্প্রতি বরগুনা-বাকেরগঞ্জ সড়ক দিয়ে ঢাকা-বরগুনা রুটের বাস চলাচল বন্ধ করে দেয় বরিশালের রুপাতলী বাস মালিক সমিতির মালিক ও শ্রমিকরা। ফলে বাসগুলো পটুয়াখালীর মির্জাগঞ্জ এবং বরগুনার আমতলী ফেরি পার হয়ে বরগুনা থেকে ঢাকা এবং ঢাকা-বরগুনা যাওয়া আসা করছে। এতে ১০ ঘণ্টার মতো সময় লাগছে। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন ঢাকামুখী যাত্রীরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ