ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • পাথরঘাটায় মা-কে লাঞ্ছিতের পর পা ধরে ক্ষমা ভিক্ষা

    পাথরঘাটায় মা-কে লাঞ্ছিতের পর পা ধরে ক্ষমা ভিক্ষা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বামীর মৃত্যুর পর পাঁচ ছেলে-মেয়েকে নিয়ে বসবাস করতেন হালিমা বেগম (৬৫)। অন্যের বাড়িতে কাজ ও ভিক্ষাবৃত্তি করে সন্তানদের বড় করেছেন। ছেলেদের বিয়ে দিয়ে বৃদ্ধ বয়সে সুখে থাকার আকাঙ্ক্ষা ছিল তার। কিন্তু বৌয়ের কথা শুনে ছেলে তাকে লাঞ্ছিত করবে ভাবতে পারেননি তিনি। 

    মারধরের শিকার হলেও ছেলের প্রতি কোনো অভিযোগ নেই হালিমার! ঘটনাটি ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের মধ্য কালমেঘা গ্রামে। হালিমা বেগম ওই গ্রামের মৃত বাহের আলী হাওলাদারের স্ত্রী। তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলেরাও বিয়ে করে আলাদা ঘরে বসবাস করে। 

    জানা গেছে, বয়সের ভারে আগের মতো কাজ করতে পারেনা হালিমা বেগম। তা নিয়ে বৌ-শাশুড়ির মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো। বেশ কয়েকবার মীমাংসাও করেন স্থানীয়রা। গত রোববার রাতে দিন মজুরের কাজ শেষে বাড়ি ফেরেন হালিমার ছেলে দুলাল। তখন তার কাছে শাশুড়ির বিরুদ্ধে নালিশ করেন পুত্রবধূ। এতে ক্ষিপ্ত হয়ে হালিমাকে লাঞ্ছিত করেন দুলাল। সোমবার বিষয়টি ইউনিয়ন পরিষদ সদস্য মিজানুর রহমানকে জানান হালিমা। 

    ইউপি সদস্য মিজানুর রহমান জানান, হালিমা বেগমকে লাঞ্ছিত করার বিষয়টি নিয়ে দুলালের সঙ্গে কথা বলতে গেলে তাকেও হয়রানির শিকার হতে হয়। দুলাল এ কারণে তার মাকে ঘর থেকে বের করে দেন। বিষয়টি স্থানীয় সাংবাদিকরা জানার পর দুলালের বাড়ি গিয়ে তার কাছে বিষয়টি জানতে চান। এ সময় দুলাল তার ভুল স্বীকার করে মায়ের পা ধরে মাফ চান। ভবিষ্যতে এ ধরনের আচরণ করবেন না বলেও মায়ের কাছে প্রতিশ্রুতি দেন । 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ