ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ফেন্সিডিলসহ আ.লীগ নেত্রী গ্রেফতার

    ফেন্সিডিলসহ আ.লীগ নেত্রী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৬ বোতল ফেন্সিডিলসহ আটক হয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নারী আওয়ামী লীগ নেত্রী সোনিয়া আক্তার। তার বিরুদ্ধে দলের পরিচয়ের আড়ালে ইয়াবা ও ফেন্সিডিল বিক্রির অভিযোগও রয়েছে।

    বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) উপজেলার গোবিন্দাসী পূর্বপাড়াতে অভিযান চালিয়ে তাকে আটক করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযানের সময় সোনিয়ার স্বামী মো. রাজ্জাক পালিয়ে যান।

    জানা গেছে, সোনিয়ার স্বামী আব্দুর রাজ্জাক একজন সাবেক যুবলীগ নেতা। স্বামী-স্ত্রী মিলে দলীয় পরিচয়ের আড়ালে মাদক বিক্রি করতেন। এর আগেও পুলিশ কয়েকবার তাদের গ্রেফতার করেছিল।

    মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবারের অভিযান পরিচালিত হয়। তিনি জানান, গোবিন্দাসী গ্রামের মো. রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী নারী আওয়ামী লীগ নেত্রী সোনিয়াকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে ৬ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে ভূঞাপুর থানায় নিয়ে তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

    সিরাজুল আরও জানান, সোনিয়া আক্তার দীর্ঘদিন ধরে মাদক কেনা-বেচা করছিলেন। সুস্পষ্ট তথ্য থাকায় তাদের বাড়িতে অভিযান চালানো হয়েছে। তার স্বামী রাজ্জাক অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে গেছেন। সোনিয়াকে পুলিশের হাতে তুলে দেওয়ার পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠান।

    উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি বলেন, মাদকসহ সোনিয়ার গ্রেফতারের বিষয়টি জেনেছি। অসুস্থ থাকায় আপাতত এ ব্যাপারে তিনি আর কথা বলতে পারেনি। পরে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করবেন বলে জানিয়েছেন আলিফ নূর মিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ