ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • বিষপানে জীবন দিলেন রাখাল 

    বিষপানে জীবন দিলেন রাখাল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনের বিচ্ছিন্ন চর কচুয়াখালীতে বিষপানে আত্মহত্যা করেছেন তুহিন নামে এক রাখাল। 

    মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউপির ২ নম্বর ওয়ার্ডস্থ বিচ্ছিন্ন চর কচুয়াখালীতে এ ঘটনা ঘটে। মৃত তুহিন পার্শ্ববর্তী চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নূরাবাদ ইউপির ১ নম্বর ওয়ার্ডের নূর ইসলাম মাতাব্বরের ছেলে।

    তুহিনের ভাই বেছু মাতাব্বর জানান, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভোগছিলেন তুহিন। বিচ্ছিন্ন চরে মহিষ চড়াতেন তিনি। সেখানেই একটি ঝুপড়ি ঘরে বাস করতেন তুহিন। তবে ঘটনার দিন সন্ধ্যায় ওই ঝুপড়ি ঘরের ভেতরে বিষপান করেন তিনি। এ সময় তাঁর চিৎকারে ছুটে যান পাশের লোকজন ও মসজিদের ঈমাম। পরে তাকে ট্রলারযোগে হাসপাতাল নেয়ার পথে মারা যান তুহিন।

    লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ