ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বোরহানউদ্দিনে দুর্গোৎসব উপলক্ষে এমপি মুকুলের বস্ত্র বিতরণ 

    বোরহানউদ্দিনে দুর্গোৎসব উপলক্ষে এমপি মুকুলের বস্ত্র বিতরণ 
    বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমপি আলী আজম মুকুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। 

    শনিবার সকাল সাড়ে ১০ টায় চাণক্য সেবা সংঘ কতৃক আয়োজনে এমপি মুকুলের বাসভবনে ৩ শত অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি কাপড় বিতরণ করা হয়। 

    বোরহানউদ্দিন চাণক্য সেবা সংঘের সভাপতি  শ্রী মলিন চন্দ্র দাসের সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি আলী আজম মুকুল বলেন, স্বাধীনতা বিরোধীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। জাতির পিতার স্বপ্ন আজ বাস্তবায়িত হচ্ছে। 

    তিনি আরো বলেন, আমার মা নেই, আপনাদের মাঝেই আমার মাকে খুজে পাই। আপনাদেরকে আমার মা বাবা হিসেবে সেবা দিয়ে যাচ্ছি । আপনাদের কামলা হিসেবে সেবা দেই। আপনাদের সন্তান হিসেবে আমাকে ভালো বাসবেন। 

    এসময় বিশেষ অতিথি বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. জসিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন মিয়া ও চাণক্য সংঘের নেতৃবৃন্দসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ