ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • মঠবাড়িয়ায় নারী কাউন্সিলের পা ভেঙে দিল প্রতিপক্ষরা 

    মঠবাড়িয়ায় নারী কাউন্সিলের পা ভেঙে দিল প্রতিপক্ষরা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় পারিবারিক জমিজমা বিরোধের জেরে নারী কাউন্সিল মঞ্জু রানী সাওজাল (৫০) কে বেধড়ক পিটিয়ে পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। 

    এ ঘটনায় মঞ্জু রানী সাওজাল বাদী হয়ে স্বপন সাওজালকে প্রধান আসামী করে ৮ জন নামীয় ও অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। 

    আদালত মামলাটি আমলে নিয়ে মঠবাড়িয়া থানার ওসিকে বুধবার এজাহার করার নির্দেশ দেন। মঞ্জু রানী সাওজাল মঠবাড়িয়া পৌর সভার ৭.৮.৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সবুজ নগর গ্রামের বিধান চন্দ্র সাওজালের স্ত্রী। 

    মামলা সূত্রে জানা যায়, একই বাড়ির স্বপন সাওজাল গংদের সাথে ওই নারী কাউন্সিলরদের জমি ও পারিবারিক বিরোধ চলে আসছিলো। গত ২৬ মে দুপুরে নারী কাউন্সিল মঞ্জু রানী সাওজাল মন্দিরে পূজা দিতে গেলে প্রতিপক্ষরা বাঁধা দেয়। 

    এসময় কথার কাটাকাটির এক পর্যায় পূর্ব পরিকল্পণা অনুযায়ি এলোপাথারী পিটিয়ে পা, পায়ের আঙ্গুল ও হাতের আঙ্গুল পিটিয়ে ভেঙে দেয়। এসময় তার সাথে থাকা স্বর্ণলংকার ছিনিয়ে নেয়। 

    স্থানীয়রা তাকে উদ্ধার কওে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। মঠবাড়িয়া থানার ওসি মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিয়য়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ