ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • আমতলীতে সাবেক ইউপি সদস্যের তিনটি গরু চুরি

     আমতলীতে সাবেক ইউপি সদস্যের তিনটি গরু চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের সাবেক এক ইউপি সদস্যের গোয়ালঘর থেকে তার পালিত তিনটি গরু চুরি করে নিয়ে গেছে চোর চক্র।  এ ঘটনায় বুধবার  আমতলী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। 

    ডায়েরী সূত্রে জানাগেছে, উপজেলার চাওড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল ওয়াহাব হাওলাদারের বসত বাড়ী ঘটখালী গ্রামের গোয়ালঘর থেকে মঙ্গলবার দিবাগত গভীর রাতে তার পালিত ১টি গাভীন গরু ও ২টি গাভীন গরু বাচ্ছা চোরেরা চুরি করে নিয়ে গেছে। 

    যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা। এ ঘটনায় বুধবার সকালে আমতলী থানায় গরুর মালিক একটি সাধারণ ডায়েরী করেছেন। এ বিষয়ে সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল ওয়াহাব হাওলাদার বলেন, মঙ্গলবার গভীর রাতে চোর চক্রের সদস্যরা আমার পালিত  তিনটি গরু নিয়ে গেছে । আনুমানিক মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে আমতলী সত্যতা নিশ্চিত করে আমতলী থানার পরিদর্শক (ওসি) মোঃ শাহআলম হাওলাদার বলেন, গরু চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করার  হয়েছে । তদন্ত করে চোরদের শনাক্ত করে চুরি যাওয়া গরু উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ