ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • হিজলায় নয়াভাঙ্গনী নদীতে বেড়িবাঁধ ভাঙন রোধের দাবীতে মানববন্ধন

    হিজলায় নয়াভাঙ্গনী নদীতে বেড়িবাঁধ ভাঙন রোধের দাবীতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ঘোষেরচর এলাকায় নয়াভাঙ্গনী নদীর ভাঙনে বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে। এতে গোটা এলাকা পানিতে প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। নদী ভাঙন রোধে ও বাঁধ নির্মানের দাবীতে স্থানীয়রা বুধবার বিকাল ৪ টায় নদী ভাঙ্গনকুলে মানববন্ধন করেন। 

    এসময় বক্তারা বলেন, আমরা কোন ত্রাণ চাই না, আমরা নদীতে বাঁধ চাই যাতে আমরা দু’মুঠো খেয়ে নিজ ঘরে বসবাস করতে পারি। 

    তারা আরো বলেন, বর্ষার শুরুতেই প্রায় হাফ কি.মি. এলাকার বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে। যে কোন মুহূর্তে এলাকায় পানি ঢুকে পড়তে পারে, আমরা সেজন্য চিন্তিত রয়েছি। কখন যেন নদীর পানিতে ভেসে যাই। 

    এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী স্বপন, উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহেল হাওলাদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ