ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পটুয়াখালীর বিএনপি নেতা মশিউর খানের ইন্তেকাল

    পটুয়াখালীর বিএনপি নেতা মশিউর খানের ইন্তেকাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    পটুয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান খান ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।


    বুধবার দুপুর আড়াইটার দিকে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর। তার স্ত্রী ও দু’ছেলে রয়েছে।

    জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন এ তথ্য নিশ্চিত করেছেন।

    অ্যাডভোকেট টোটন জানান, মশিউর রহমান খান কোভিড-১৯ আক্রান্ত ছিলেন। পরে রিপোর্ট নেগেটিভ হয়েছিল। কিন্তু দীর্ঘ দিন থেকে তিনি ডায়েবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গত কয়েক দিন তিনি রাজধানীর মালিবাগের সিরাজুল ইসলাম হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    মশিউর খান পটুয়াখালী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ছাড়াও সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ছাত্রদল থেকে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন।

    তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুনসহ অনেকে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ