ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • বাসায় বসে ধর্ষণ মামলার শুনানি : সতর্ক থাকতে বললেন হাইকোর্ট

    বাসায় বসে ধর্ষণ মামলার শুনানি : সতর্ক থাকতে বললেন হাইকোর্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিজের বাসায় থেকে ভার্চুয়ালি ধর্ষণ ও নারী নির্যাতন মামলার শুনানির সময় পরিবারের অন্য সদস্যরা যেন না শোনেন সে বিষয়ে আইনজীবীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। 

    বৃহস্পতিবার (৩ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ পরামর্শ দেন।  


    শুনানির শুরু থেকেই দেবরের সঙ্গে শারীরিক সম্পর্ক, প্রতিবেশীর হাতে ধর্ষণ, প্রেমের সম্পর্ককে কাজে লাগিয়ে ধর্ষণসহ বিভিন্ন মামলায় জামিন শুনানি গ্রহণ করেন আদালত।  

    এরকম কয়েকটি মামলার শুনানি শেষে এক পর্যায়ে আদালত আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, যারা এ ধরনের মামলার শুনানি করছেন তারা পুরোপুরি আইসোলেটেড (আলাদা) থাকুন। বাসার অন্যরা যেন এসব না শোনে। এসবতো বাজে মামলা। নিশ্চয়ই বুঝতে পেরেছেন সবাই?

    তখন সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহসহ অন্য আইনজীবীরা আদালতের পরামর্শকে সাধুবাদ জানান। 

    আদালত বলেন, এ কারণে বলছি যে, এসব একেবারেই কোর্টের ব্যাপার। পরিবারের একেকজন শুনলে কে কীভাবে নেবে।
    ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ বলেন, ঘরে বাচ্চারা শুনলে, ছেলে-মেয়েরা শুনলে নিজের বিব্রত হতে হয়।

    আদালত বলেন, এসব মামলার শুনানির সময় সবাইকে সতর্ক থাকতে হবে। এরপর মামলার কার্যতালিকা অনুসারে অন্যান্য মামলার 
    শুনানি শুরু করেন আদালত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ