ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • মিয়ানমারে সেনাবাহিনীর সোর্সকে গুলি করে হত্যা

    মিয়ানমারে সেনাবাহিনীর সোর্সকে গুলি করে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিয়ানমারের কাচিন রাজ্যে আয়ে মিন নামে সাবেক এক প্রশাসককে হত্যা করা হয়েছে। বুধবার গুলি করে তাকে হত্যা করা হয়।

    নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছে, আয়ে মিন তার বোনকে নাম-খাম মার্কেটে রেখে বাড়ি ফিরছিলেন। এ সময় রেইনকোট পরা দুই মোটরসাইকেল আরোহী তার পিছু নেয়। তারা আয়ে মিনকে পিঠে গুলি করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে মাইতকিনার সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়।

    স্থানীয়রা জানিয়েছেন, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর আয়ে মিন সেনাবাহিনীর ‘তথ্যদাতা’ (সোর্স) হিসেবে কাজ করছিলেন। এছাড়া তিনি সামরিক অভ্যুত্থান বিরোধীতাকারীদের বিরোধী গ্রুপ পিউসাবতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।

    তবে আয়ে মিনের স্ত্রী বলেছেন, তিনি সেনাবাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন না। তবে স্থানীয় প্রশাসক থাকার সময় সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। নিহত আয়ে মিনের বাবা একজন সেনা কর্মকর্তা ছিলেন। আগামীকাল শুক্রবার আয়ে মিনের শেষকৃত্য হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ