ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • নেপালি সেনাদের জরুরি চিকিৎসা সামগ্রী দিল বাংলাদেশ সেনাবাহিনী

    নেপালি সেনাদের জরুরি চিকিৎসা সামগ্রী দিল বাংলাদেশ সেনাবাহিনী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি করোনা মহামারির দ্বিতীয় ঢেউ বিশ্বের বিভিন্ন দেশে বিপজ্জনকভাবে বিস্তার লাভ করেছে। বাংলাদেশের বন্ধুপ্রতীম রাষ্ট্র নেপালেও করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

    এ প্রেক্ষিতে নেপাল সেনাবাহিনীর অনুরোধে বাংলাদেশ সেনাবাহিনী নেপাল সেনাবাহিনীর জন্য জরুরী চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী উপহার হিসেবে প্রদানের উদ্যোগ গ্রহণ করে।

    আজ বৃহস্পতিবার (০৩-০৬-২০২১) সকালে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, ঢাকা'তে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি নেপালের রাষ্ট্রদুত ডা: বানসিধর মিশরার নিকট এসব চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।

    আইএসপিআর জানিয়েছে, এসব সামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারের জরুরি ঔষধ, পিপিই সেট, হ্যান্ড স্যানিটাইজার, সার্জিক্যাল মাস্ক, ডিসপোজেবল ক্যাপ, এক্সামিনেশন গ্লাভস ইত্যাদি।বাংলাদেশ সেনাবাহিনীর এ সহায়তা নেপাল সেনাবাহিনীকে কোভিড পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করবে বলে আশা করা যায়।

    উল্লেখ্য, বন্ধু প্রতীম প্রতিবেশী দেশ‌ নেপালে ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের পরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল চিকিৎসা ও খাদ্য সহায়তা প্রদানের উদ্দেশ্যে নেপালে প্রেরণ করা হয়েছিল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ