ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জের আলোকিত কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী ‍উদযাপন

    বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জের আলোকিত কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী ‍উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মাসিক বাবুগঞ্জের আলোকিত কন্ঠ পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। কভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান ও কেক কেটে দিনটি উদযাপন করে পত্রিকার পরিচালনা পরিষদ।

    শনিবার সকালে বাবুগঞ্জ ডিগ্রী কলেজ হলরুমে শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এ এস মাহমুদ'র সভাপতিত্বে এবং পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক সাইফুল রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদক প্রাপ্ত সাবেক অতিরিক্ত সচিব ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ইতিহাসবিদ মোঃ সিরাজ উদ্দীন আহম্মেদ।

    সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব বাবুগঞ্জ আলোকিত কণ্ঠ পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক নওয়াজীশ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস।

    অনুষ্ঠানে কোভিট-১৯পরিস্থিতি মোকাবেলায় বিশেষ অবদান রাখার জন্য ১২জনকে সম্মানোনা প্রদান করা হয়। এরা হচ্ছেন-ড. মোঃ হারুন অর রশিদ বিশ্বাসসহ বরিশাল ফরএভার সোসাইটির চেয়ারম্যান ও চাঁদপাশা হাইস্কুল এ্যান্ড কলেজের সভাপতি ইকবাল হোসেন তাপস, এভারগ্রীণ ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপণা পরিচালক আবুল কালাম আজাদ, অগ্রণী ব্যাংক’র মহাব্যবস্থাপক (বরিশাল) মোঃ গোলাম কিবরিয়া, এন আর বি সি ব্যাংক লিঃ এর ব্যবস্থাপণা পরিচালক গোলাম আউলিয়া, ডিজিটাল গ্রুপের ব্যবস্থাপণা পরিচালক এ্যাড. এস এম সফিউল্লাহ, শাহাজালাল ইসলামী ব্যাংক এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আবুল বাশার, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান অরুণ, সিকদার ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী মোঃ আরিফুর রহমান শিমুল সিকদার, হাওলাদার ব্রিক্স ম্যানুফেক্সার কোঃ এর স্বত্বাাধিকারী সাহিদুর রহমান শাকিল, সাব-রেজিষ্টার এস এম আদনান নোমান, টিএসপি ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপণা পরিচালক মোঃ সাইফুল ইসলাম খান।

    অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচানা কমিটির আহবায়ক বাবুগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ গোলাম হোসেন।

    এসময় উপস্থিত ছিলেন মূলাদী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, পূর্ব হোসনাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আবিদুর রহমান হুমায়ুন, বাবুগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম খলিলুর রহমান, বাবুগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান খালেদা ওহাব, ফরিদগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফরিদুল আলম, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ী, বীর মুক্তিযোদ্ধা হালিম হাওলাদার, মূলাদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর হোসেন সুমন,  সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক অব্দুল্লাহ আল মামুন, মুফদিউল ইসলাম সাদাত সিকদার, আরাফাত হোসেন ফরিদ, সাংবাদিক আল আমিনসহ স্থানীয় সকল পেশার সাধারণ মানুষ।

    অনুষ্ঠানে বক্তারা আলোকিত কণ্ঠ পত্রিকার প্রশংসা করেন এবং উত্তর উত্তর সফলতা কামনা করেন। 


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ