ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • আমতলীতে নিখোঁজের একদিন পরে পুকুর থেকে মরদেহ উদ্ধার!

    আমতলীতে নিখোঁজের একদিন পরে পুকুর থেকে মরদেহ উদ্ধার!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিখোঁজের একদিন পরে বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের কড়ইবুনিয়া গ্রামের একটি পুকুর থেকে ভিকটিম শাহজাহান কবিরাজ (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    পুলিশ ও স্বজন সূত্রে জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের কড়ইবুনিয়া গ্রামের মৃত্যু মফেজ কবিরাজের পুত্র শাহজাহান কবিরাজ গত বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে বাড়ী থেকে পার্শ্ববর্র্তী কল্যানপুর বাসষ্ট্যান্ডে গিয়ে আর বাড়ীতে ফিরে আসেনি। আজ (শনিবার) দুপুরে ভিকটিমের বাড়ী থেকে ৩০০ গজ দূরে একই এলাকার জনৈক মোশারেফ মোল্লার বাড়ীর পুকুরে ভাসমান অবস্থায় দেখে স্থাণীয়রা আমতলী থানা পুলিশে খবর দেয়। 

    পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহ তুলে দেখতে পায় ভিকটিমের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে কেহ তাকে হত্যা করে পুকুরের পানিতে ফেলে দিয়েছে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসে।

    এ ঘটনায় আজ সন্ধ্যায় ভিকটিমের পুত্র মাইনুদ্দিন কবিরাজ বাদী হয়ে আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

    ভিকটিম শাহজাহান কবিরাজের পুত্র মামলার বাদী মাইনুদ্দিন কবিরাজ মুঠোফোনে বলেন, আমাদের সাথে পারিবারিকভাবে জায়গাজমি নিয়ে একই বংশের অন্যান্য লোকজনদের সাথে দ্বন্দ আছে। আমার বাবা গত বৃহস্পতিবার বিকেলে বাড়ী থেকে পার্শ্ববর্তী কল্যাণপুর বাসষ্ট্যান্ডে গিয়ে আর বাড়ীতে ফিরে আসেনি। তার ব্যবহৃত মুঠোফোনে কল দিলেও তা বন্ধ পাওয়া গেছে। আজ দুপুরে বাড়ীর পার্শ্ববর্তী একটি পুকুরে স্থাণীয়রা তার মরদেহ দেখতে পেয়ে আমাদের সংবাদ দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আমার পিতার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের ধারণা তাকে আমাদের শত্রুরা হত্যা করে পুকুরের পানিতে ফেলে দিয়েছে। 

    আমতলী থানার পরিদর্শক (ওসি) মোঃ শাহআলম হাওলাদার বলেন, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভিকটিম শাহজাহান কবিরাজকে কেহ হত্যা করে ওই পুকুরে ফেলে দিয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ