ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে সড়কে শিক্ষার্থীরা

    শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে সড়কে শিক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও হল খোলার রোডম্যাপ ঘোষণার দাবিতে আবারও নীলক্ষেতে মোড়ে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

    রোববার (৬ জুন) বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ৩ দফা দাবিতে এই অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। 

    আন্দোলনকারীরা বলছেন, গত বৃহস্পতিবার নীলক্ষেতের অবস্থান কর্মসূচি থেকে আমাদের যে ৩ দফা দাবি জানিয়েছিলাম সেগুলো প্রশাসন মেনে নেয়নি। তাই আজকে আমরা এখানে আবারও জড়ো হয়েছি, প্রতিবাদ সমাবেশ করার জন্য। 

    আন্দোলনরত ঢাকা কলেজের শিক্ষার্থী ইসমাইল হোসেন সম্রাট বলেন, দীর্ঘদিন ধরেই আমাদের দাবি ছিল সব বর্ষের শিক্ষার্থীদের জন্য শিক্ষা কার্যক্রমের পরিকল্পনা নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ অবধি একাডেমিক ক্যালেন্ডার দিতে পারেনি। আমরা দাবি জানাই দ্রুততম সময়ের মধ্যে আমাদের একাডেমিক ক্যালেন্ডার দেওয়া হোক ও অন্যান্য দাবি মেনে নেওয়া হোক।

    তিনদফা দাবিগুলো হলো-
    ১. স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ারও রোডম্যাপ ঘোষণা করতে হবে।
    ২. সব বর্ষের শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম (ক্লাস, পরীক্ষা, ফলাফল প্রকাশ) এর পরিকল্পনা নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। ৩. প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়ে পরীক্ষার রুটিন প্রকাশ এবং হল খুলে সব পরীক্ষা নিতে হবে।

    অবিলম্বে দাবি মেনে না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান ইডেন কলেজের শিক্ষার্থী শাহিনুর সুমি। ঢাকা পোস্টকে তিনি বলেন, হুট করে পরীক্ষা নিলে ফলাফল বিপর্যয়ের শঙ্কা রয়েছে। হল ক্যাম্পাস না খুলে প্রশাসনের এমন হঠকারী সিদ্ধান্তের ফলে দরিদ্র এবং মধ্যবিত্ত শিক্ষার্থীরা বিপাকে পড়বে। আমরা চাই পরীক্ষা নেওয়ার আগে হল-ক্যাম্পাস খুলে স্বাভাবিক অবস্থা আনা হোক এবং শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে সার্বিক দিক নির্দেশনা দিয়ে তারপর পরীক্ষা নেওয়া হোক। এসব দাবির স্মারকলিপি আজ ভিসি স্যারের কাছে আমরা জমা দেবো।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ