ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • দেশে অনুমোদন পেলো চীনের টিকা

    দেশে অনুমোদন পেলো চীনের টিকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
    দেশে করোনাভাইরাস প্রতিরোধী চীনের টিকা সিনোভ্যাকের অনুমোদন দিয়েছে সরকার। দেশে অনুমোদিত করোনা প্রতিরোধী পঞ্চম টিকা এটি। এ টিকার পরিবেশক হিসেবে কাজ করবে ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড।
     
    রোববার (৬ জুন) ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

    সিনোভ্যাকের পক্ষে ইনসেপ্টা এ টিকার অনুমোদনের জন্য আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ৩ জুন ওষুধ প্রশাসন অধিদপ্তর এ অনুমোদন দেয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

     
    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিনোভ্যাকের এই টিকা ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য ব্যাবহার উপযোগী। দুই ডোজের এই টিকার ১ম ডোজের ২ বা ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এ টিকার সংরক্ষণ তাপমাত্রা ২-৮ ডিগ্রি সেলসিয়াস।


    এর আগে করোনা রোধে সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা, রাশিয়ার স্পুটনিক-ভি, চীনের সিনোফার্মের টিকা এবং ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।

    সিনোভ্যাকের এ টিকা চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ব্যবহারের অনুমোদন দেয় চীন। এরপর এটি আরও ২২টি দেশে অনুমোদন পায়। ১ জুন টিকাটির জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ