ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • 'জেলা সভাপতি মন্ত্রী পদে থাকতে পারবেন না'

    'জেলা সভাপতি মন্ত্রী পদে থাকতে পারবেন না'
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যারা মন্ত্রীর পাশাপাশি জেলা সভাপতি পদে রয়েছেন তাদের সেই পদ থেকে ইস্তফা দিতে হবে। নেতা ও মন্ত্রীদের জনগণের আরও কাছে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। 

    হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন তৃণমূল প্রধান। এবার কোন কোন জেলায় ফল ভালো হয়নি তার তালিকা নিয়ে বসেন তিনি। সেখানেই ঠিক হয়, এবার থেকে আর কোনো জেলা সভাপতি মন্ত্রী পদে থাকতে পারবেন না। 

    তৃণমূল ভবনে এদিনের সাংগঠনিক বৈঠকে মমতা বলেন, ‘‌দলে এক ব্যক্তি এক পদ চালু হবে। জেলা সভাপতিরা আর কোনো মন্ত্রী পদে থাকবেন না। একমাসের মধ্যে জেলা ও ব্লকস্তরে সংগঠনে রদবদল করা হবে। সেখান থেকে রিপোর্ট তলব করা হবে।’‌ 

    অন্যদিকে যারা মন্ত্রীর পাশাপাশি জেলা সভাপতি পদে রয়েছেন তাদের সেই পদ থেকে ইস্তফা দিতে হবে বলে জানা গেছে। নেতা–মন্ত্রীদের মানুষের আরও কাছে পৌঁছে যেতে হবে বলে নির্দেশ দিয়েছেন নেত্রী। 

    মমতা কড়া নির্দেশ দিয়ে বলেন, ‘‌ত্রাণ বণ্টনে স্বচ্ছতা বজায় রাখতে হবে।’‌ তৃণমূল কংগ্রেস নেতাদের যখন তখন ফেসবুক লাইভের ব্যাপারেও সতর্ক করেন তিনি। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ