ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে অস্ত্রের মুখে বেঁধে ডাকাতির অভিযোগ

    ঝালকাঠিতে অস্ত্রের মুখে বেঁধে ডাকাতির অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে বেঁধে রেখে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির হয়েছে। শহরের পশ্চিম চাঁদকাঠি এলাকায় সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

    বাড়ির মালিক ব্যবসায়ী বাদল মুন্সি জানান, ১০ থেকে ১৫ জনের ডাকাতদল দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর তারা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাড়ির মালিক বাদল, তাঁর স্ত্রী এবং দুই ছেলেকে পৃথক দুটি কক্ষে বিছানার ওপর বেঁধে রেখে ডাকাতি চালায়। 

    পরে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে ডাকাতদল নির্বিঘ্নে চলে যায়। খবর পেয়ে সকালে ঝালকাঠি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, ডাকাতির ঘটনা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ