ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে পিঠা উৎসব

    ঝালকাঠিতে পিঠা উৎসব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে নানা আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। কোয়ান্টাম ফাউণ্ডেশনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় পিঠা উৎসবের আয়োজন করা হয়। 

    এ উপলক্ষে শহরের কামারপট্টি সড়কে কোয়ান্টাম প্রশান্তির ভূবনে (সংগঠনের কার্যালয়ে) ৩১ পদের পিঠা নিয়ে পিঠা উৎসবের আয়োজন করে সংগঠনটি। সংগঠনের কোয়ান্টামরা হাতে তৈরি দেশিও বিভিন্ন পিঠা তৈরি করেন। 

    অনুষ্ঠানে ভাপা, পুলি, চিতৈ, চব, রসবড়া, পাকন, চুষি, পান পিঠাসহ বাহারি স্বাদের পিঠার পসরা সাজানো হয়। নানা বয়সের কোয়ান্টামরা এতে অংশ নেন। 

    এছাড়াও শরীর চর্চা ও ধ্যানসহ নানা আয়োজন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। তীব্র শীতের সকালে শহরের পৌর মিনিপার্কে শরীর চর্চা ও ধ্যানে মগ্ন হন সংগঠনের শতাধিক সদস্যরা। 

    পরে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মারুফা বেগম, বীর মুক্তিযোদ্ধা শহিদ ইমাম পাশা, প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি ফয়সাল রহমান জসিম, কোয়ান্টাম নুসরাত জাহান ও রাশেদুল ইসলাম শান্ত। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ