ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • কলাপাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

    কলাপাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় ২০০ পিস ইয়াবাসহ মো. শাহআলম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার চাকামইয়া ইউনিয়নের তারিকাটা বাজার থেকে তাকে আটক করা হয়।

    সে বরগুনার তালতলী উপজেলার পঁচাকোরালীয়া ইউনিয়নের মনোসাতলী গ্রামের আবদুর সত্তারের ছেলে ও পেশাদার মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানায়।

    কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.গোলাম মাওলা জানান, রাত আড়াইটার সময় কলাপাড়া সিমান্ত পার হয়ে পার্শ্ববর্তী তালতলী উপজেলায় যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এসময় তা‍ঁর শরীরে তল্লাশী চালিয়ে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    কলাপাড়া থানার ওসি জসিম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ