ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • কলাপাড়ার এসিল্যান্ড প্রত্যাহার

    কলাপাড়ার এসিল্যান্ড প্রত্যাহার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় দুর্নীতি ও অনিয়মে আলোচিত সহকারি কমিশনার (ভূমি) মো. আবু বক্কর সিদ্দিকী কে অবশেষে প্রত্যাহার করে বরিশাল বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মর্তুজা আল-মুঈদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    সূত্র জানায়, কলাপাড়া উপজেলা ভূমি অফিসে যোগদানের পর থেকেই সরকারি খাস জমিতে বহুতল স্থাপনা, ই-নাম জারি সহ বিভিন্ন সরকারি কর্মকান্ড পরিচালনায় দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েন এসিল্যান্ড আবু বক্কর সিদ্দিকী (পরিচিতি নম্বর ১৮২০২)। 

    এ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জমা পড়ে তার বিরুদ্ধে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। অবশেষে রাষ্ট্রপতির আদেশক্রমে ৫ জানুয়ারি ২০২৩ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারি সচিব মর্তুজা আল মুঈদ তার প্রত্যাহার আদেশে স্বাক্ষর করেন। যা সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও রাষ্ট্রপতি কার্যালয়ের জন বিভাগের সচিব বরাবর আদেশের অনুলিপি প্রেরণ করা হয়।

    এ বিষয়ে জানতে কলাপাড়া ইউএনও শঙ্কর চন্দ্র বৈদ্য'র মুঠো ফোনে সংযোগ স্থাপনের চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ