ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • ডিম সেদ্ধ করার পর কতক্ষণ পর্যন্ত রেখে খাওয়া যাবে?

    ডিম সেদ্ধ করার পর কতক্ষণ পর্যন্ত রেখে খাওয়া যাবে?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সহজলভ্য ও পুষ্টিকর খাবারের মধ্যে ডিম অন্যতম। সব বয়সীর জন্যই এটি উপকারী। সেইসঙ্গে সুস্বাদু বলে সবাই খেতে পছন্দ করেন। সুস্থ থাকার জন্য প্রতিদিন একটি ডিম খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। একটি বড় ডিমের ওজন প্রায় ৫০ গ্রামের মতো হয়ে থাকে। একটি সেদ্ধ ডিমে থাকে ৭৭ ক্যালোরি। সেইসঙ্গে থাকে ৬.৩ গ্রাম উচ্চমানের প্রোটিন। ডিম খেলে তা দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে। ফলে বার বার ক্ষুধা লাগা এবং অতিরিক্ত খাবার খাওয়ার ভয় থাকে না। 

    আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ডিম সেদ্ধ করে অনেকক্ষণ পর্যন্ত রেখে খান। দোকানে যে সেদ্ধ ডিম বিক্রি করা হয় তা কতক্ষণ আগের সেদ্ধ কার সেটিও বোঝার উপায় থাকে না। তাই সেদ্ধ ডিম কতক্ষণ পর্যন্ত রেখে খাওয়া যাবে তা জানা জরুরি।

    ডিমের খোসা চটচটে হয়ে গেলে কিংবা এর ভেতরের রং কালচে হয়ে গেলে বুঝতে হবে ডিমটি খাওয়ার উপযোগী নয়। নষ্ট ডিম কোনোভাবেই খাওয়া যাবে না। কারণ এর ফলে বমি, ডায়েরিয়া, নার্ভাসনেসের মতো সমস্যা দেখা দিতে পারে। ডিমের কুসুমের রং সবুজ মানেই সেটি নষ্ট নয়। অতিরিক্ত সময় ধরে রান্না করলে ডিমের কুসুম সবুজ হয়ে যেতে পারে।


    ডিম ৪০ ডিগ্রি ফারেনহাইট বা ৪.৪ ডিগ্রি সেলিসিয়াসের নিচের তাপমাত্রায় সংরক্ষণ করা উচিত। মনে রাখবেন, খোসা ছাড়ানো সেদ্ধ ডিম ফ্রিজে সংরক্ষণ করা যায় না। ডিম সেদ্ধ করার পর তা সাধারণ তাপমাত্রায় দুই ঘণ্টা পর্যন্ত ভালো থাকে। আমেরিকার সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর তথ্য মতে, সিদ্ধ করার পর সাধারণত দুই ঘণ্টার মধ্যে খেয়ে ফেলা উচিত। এরপর ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে। তবে খোসা ছাড়ানো সেদ্ধ ডিম ফ্রিজে রাখা যাবে না।


    সেদ্ধ ডিম ফ্রিজে রাখার ক্ষেত্রে এয়ার টাইট পাত্র ব্যবহার করতে পারেন। অনেক সময় সেদ্ধ ডিম ফ্রিজে রাখলে দুর্গন্ধ হতে পারে। কারণ সেদ্ধ করা ডিম ফ্রিজে রাখলে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। তবে এটি ক্ষতিকর নয়। ফ্রিজে সেদ্ধ ডিম রাখলে শক্ত হয়ে যেতে পারে। স্বাদেও কিছুটা পরিবর্তন ঘটতে পারে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ