ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বাউফলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    বাউফলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল পৌরসভার দুই হাজার অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বুধবার বাউফল পৌরসভা কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়েছে। 

    পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক জুয়েলের পক্ষ থেকে পনের'শ এবং মার্কেন্টাইল ব্যাংক, কালাইয়া শাখার পক্ষ থেকে পাঁচশত কম্বল দেয়া হয়।

    এসময় উপস্থিত ছিলেন, বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক জুয়েল, দাশপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা এসএম ইউসুফ, পটুয়াখালী জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কৃষকলীগের আহবায়ক রেজাউল কামাল পল্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসান, সাধারণ সম্পাদক মাহমুদ রাহাত জামসেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাব হোসেন, কালাইয়া শাখা মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপক, ব্যবসায়ী লাল মিন্টু প্রমুখ।

    উল্লেখ্য, পৌরশহরে আনুষ্ঠানিক ভাবে দুই হাজার কম্বল বিতরণ করা হয়েছে৷ তবে বিভিন্ন ইউনিয়নে গত এক সপ্তাহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েলের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। 
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ