ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • মদের বোতল নিয়ে টিকটক, ইয়াবাসহ গ্রেফতার 

    মদের বোতল নিয়ে টিকটক, ইয়াবাসহ গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মদের বোতল নিয়ে নানান অঙ্গভঙ্গি ও মদ খেয়ে গানে গানে টিকটিক করে ভাইরাল হওয়া আমান উল্লাহ আমান (২৮) ওরফে টিকটক আমানকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পটুয়াখালী গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    সোমবার (১৬ জানুয়ারি) রাতে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

    মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে তাকে জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের সামনে এসব তথ্য উপস্থাপন করে পুলিশ।

    এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে এদিন (১৭ জানুয়ারি) আদালতে সোপর্দ করলে আসামি আমানকে জেল হাজতে পাঠানো হয়।

    গ্রেফতার আমান উল্লাহ পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ছোট আউলিয়াপুর গ্রামের আ. ছালাম মৃধার ছেলে।

    পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তার বসতবাড়ি থেকে ১১০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে ১৭ জানুয়ারি আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  

    গ্রেফতার আমান উল্লাহ আমান তার টিকটক অ্যাকাউন্টে বিদেশি মদের বোতল নিয়ে এবং মদ পান করে বেশ কয়েকটি ভিডিও আপলোড করে বলেও জানান এই ডিবি কর্মকর্তা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ