ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে মুক্তিযুদ্ধের প্রজন্ম মহানগর ও জেলা দক্ষিণের শুভেচ্ছা  ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা কৃষক কার্ড করতে গিয়ে জানতে পারেন মৃত, জীবিত প্রমাণে নির্বাচন অফিসে ষাটোর্ধ্ব বৃদ্ধ বিনা বেতনে আজান, ১৬ বছর পর আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায় নগরীর বগুড়া রোডে বিসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের ভগ্নিপতির মৃত্যুতে মজিবর রহমান সরোয়ারের শোক  বানারীপাড়ায় সাজাপ্রাপ্ত আসামি ও ভোলায় ডাকাত সর্দার গ্রেপ্তার মনপুরায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
  • সংবাদ উপস্থাপক ডা. নাতাশা মারা গেছেন

    সংবাদ উপস্থাপক ডা. নাতাশা মারা গেছেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সংবাদ উপস্থাপক এবং চিকিৎসক এন কে নাতাশা মারা গেছেন।  
     
    বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    ডা. এন কে নাতাশা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সহযোগী অধ্যাপক ছিলেন।

    চিকিৎসক নাতাশার মৃত্যুর বিষয়ে আইইডিসিআরের উপদেষ্টা চিকিৎসক মুশতাক হোসেন নিশ্চিত করে বলেন, ২০১৯ সালের মাঝামাঝিতে নাতাশার স্তন ক্যানসার ধরা পড়ে। এরপর দেশে ও বিদেশে চিকিৎসা নেন। ২০২০ সালের মার্চে তার স্তন ক্যানসারের সার্জারি করা হয়।

    তিনি আরও বলেন, গত বছরের সেপ্টেম্বরে সুস্থ হয়ে উঠে আবার সংবাদ উপস্থাপনা শুরু করেন। কিন্তু গত ডিসেম্বর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শুক্রবার রাতে হার্ট অ্যাটাক করলে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

    টেলিভিশন চ্যানেল আরটিভির প্রতিষ্ঠাকালে সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ শুরু করেন এন কে নাতাশা। সর্বশেষ তিনি মাছরাঙা টেলিভিশনে কর্মরত ছিলেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ