ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ১২ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যালফাবেট

    ১২ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যালফাবেট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বজুড়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের মাদার কোম্পানি অ্যালফাবেট ১২ হাজার কর্মী ছাঁটাই করবে।

    অ্যালফাবেটের কর্মীদের কাছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইয়ের লেখা এক নোটের বরাত দিয়ে আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন ১০ হাজার কর্মী ছাঁটাই করবে- এমন ঘোষণা দেওয়ার দুই দিনের মাথায় অ্যালফাবেটের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা সামনে এলো।

    অ্যালফাবেটের ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনাকে প্রযুক্তি খাতে বড় ধাক্কা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অ্যালফাবেটের কার্যালয়ের পাশাপাশি বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যালয় থেকেও কর্মী ছাঁটাই করা হবে।

    এর আগে গত বুধবার মাইক্রোসফটের ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানা যায়। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা প্রায় পাঁচ শতাংশ কমে যাবে।

    প্রসঙ্গত, কোভিডকালে প্রযুক্তি ব্যবসা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় অনেক কর্মী নিয়োগ করতে হয়েছিল এ খাতের প্রতিষ্ঠানগুলোকে। তবে গত বছর থেকে ব্যবসার সেই গতিতে ভাটা পড়েছে। এতে শুরু হয়েছে কর্মী ছাঁটাই।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ