ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বাউফলে মদ জব্দ, গ্রেপ্তার ৬

    বাউফলে মদ জব্দ, গ্রেপ্তার ৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল-কালাইয়া সড়কে পুলিশ অভিযান চালিয়ে পাঁচ বোতল মদ জব্দ এবং মদ পানের অভিযোগে ঘটনাস্থল থেকে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। 

    শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে কালাইয়া সড়কের ফিরোজ আলমের বাসভবনের মধ্যে থেকে ওই মদ জব্দ করা হয় এবং ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন বাসভবনের মালিক ষ্টিলের সিট ব্যবসায়ী মো. ফিরোজ আলম (৪০), মো. সাইদুল ইসলাম (২৯), মো. হাসান (২৮), মো. হাবিবুর রহমান (২৯), মো. খালিদ হাসান (২৮), তকরিম উদ্দিন আহম্মেদ (৬১)। এদের মধ্যে তকরিম উদ্দিনের বাড়ির ঢাকার বংশাল। বাকি পাঁচ ব্যক্তি বাউফলের ছোট ডালিমা ও দাসপাড়া গ্রামের বাসিন্দা।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ওই সময় দেশি মদের বোতল তিনটি ও বিদেশি মদের দুটি বোতলসহ আরও কয়েকটি খালি মদের বোতল জব্দ করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে ঘটনার সঙ্গে জড়িত ছয় ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ