ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • নিপাহ ভাইরাসে এবার শিশুর মৃত্যু

    নিপাহ ভাইরাসে এবার শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় নিপাহ ভাইরাসের আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৩ জানুয়ারি) তার মৃত্যু হয়।

    নিহত শিশু সোয়াত ঈশ্বরদী উপজেলার শাহাপুর ইউনিয়নের দিঘা গ্রামের সামিউলের ছেলে। এলাকাবাসী জানায়, শুক্রবার (২০ জানুয়ারি) সকালে সোয়াতের নানা রজব আলী খেজুরের রস নিয়ে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। সেই রস খেয়ে অসুস্থ হয়ে পড়ে সোয়াত। প্রাথমিকভাবে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক সোয়াতকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

    রাকেম সূত্র জানায়, গতকাল বরিবার সন্ধ্যায় তার শরীরে নিপাহ ভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে চলতি বছরে রামেক হাসাপাতালে দু'জন নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

    হাসপাতলের আইসিইউয়ের ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল জানান, গত শুক্রবার সকালে খেজুরের কাচা রস খেয়েছিল সোয়াত। এরপর জ্বর ও খিচুনি দেখা দেয়। একপর্যায়ে সে অচেতন হয়ে যায়। শুক্রবার বিকেলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আনা হয়। শনিবার সকালে হাসপাতালের শিশু আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তার নিপাহ ভাইরাসের পরীক্ষা করা হয়। এতে নিপাহ ভাইরাস শনাক্ত হয়। সংকটাপন্ন শিশুটিকে বাঁচানো যায়নি।

    এর আগে চলতি বছরের প্রথম সপ্তাহে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ ভাইরাসে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়। মৃত ওই নারী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটার বাসিন্দা ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ