ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১০৫৮ পিস ইয়াবা, দেড় কেজি গাঁজা ও ৭ লাখ টাকাসহ নারী গ্রেপ্তার শেবাচিম হাসপাতালে হামে আরও দুই শিশুর মৃত্যু বানারীপাড়ায় নারীকে শ্লীলতাহানী অভিযোগের মামলায় কৃষকদল নেতা কারাগারে বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি নেগাবান মন্টু আর নেই  পটুয়াখালীতে নিখোঁজ ইউপি সদস্য অচেতন অবস্থায় উদ্ধার বরিশালে আলোচিত নারী মাদক কারবারি প্রায় সাত লাখ টাকাসহ গ্রেফতার আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩
  • হাসপাতালে ভর্তি পরিকল্পনামন্ত্রী

    হাসপাতালে ভর্তি পরিকল্পনামন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শারীরিক অসুস্থতা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
     
    সোমবার (২৩ জানুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে।

    সূত্রে জানা গেছে, পরিকল্পনা মন্ত্রীর বুকে কফ জমেছে। তিনি ঠাণ্ডা কাশি, সর্দি, বুকে কফ ও শ্লেষ্মা জমে অসুস্থ হয়ে পড়ায় বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন। পাঁচদিন ধরে তিনি বিএসএমএমইউতে ভর্তি রয়েছেন। সেখানেই চিকিৎসা চলছে।

    অসুস্থতার কারণে এক সপ্তাহ ধরে মন্ত্রণালয়ে দেখা যায়নি পরিকল্পনামন্ত্রীকে। এর আগে সামান্য অসুস্থ ছিলেন তিনি। অসুস্থতা নিয়ে সুনামগঞ্জ ও মাদারীপুর সফর করায় আরও অসুস্থ হয়ে পড়েন। এরপর প্রথমে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ও পরে তিনি ভর্তি হন বিএসএমএমইউতে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ