ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনার কঠোর পদক্ষেপেই দেশের মানুষ গণমৃত্যু থেকে রক্ষা পেয়েছে: আমু

    শেখ হাসিনার কঠোর পদক্ষেপেই দেশের মানুষ গণমৃত্যু থেকে রক্ষা পেয়েছে: আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্পমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে শেখ হাসিনা সরকারের কঠোর ভূমিকার কারনেই আজ এ দেশের মানুষ গণমৃত্যু থেকে রক্ষা পেয়েছে। 

    বুধবার বেলা ১২টায় ঝালকাঠি জেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর সৌজন্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান জানিয়ে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু  বলেন, সরকারের দেওয়া সকল বিধিনিষেধ মেনে চললে আগামীতে করোনার তৃতীয় ধাপ থেকেও আমরা মুক্তি পাবো। 

    বিদেশ ও দেশের উত্তরাঞ্চল থেকে কোন মানুষ আসলে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে জেলা প্রশান, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে শতর্ক থাকার নির্দেশ দেন সাবেক এ মন্ত্রী।  ঝালকাঠি জেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর সৌজন্যে ঝালকাঠিতে ১৪ হাজার পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।  

    ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদর মো. শাহ আলমের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক  মো. জোহর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাইনুল হক, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহাবুব  হোসেন, সদস্য শারমীন মৌসুমী কেকা ও সাইদুর রহমান সেন্টু।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ