ঢাকা শুক্রবার, ০৮ মে ২০২৬

Motobad news

বাংলা একাডেমি পুরস্কার পেলেন যারা

বাংলা একাডেমি পুরস্কার পেলেন যারা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ ঘোষণা করা হয়েছে। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এ বছর ১১টি ক্যাটাগরিতে ১৫ জন লেখক এই পুরস্কার পাচ্ছেন।

বুধবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ পাচ্ছেন, কবিতায় ফারুক মাহমুদ ও তারিক সুজাত; কথাসাহিত্যে তাপস মজুমদার ও পারভেজ হোসেন; প্রবন্ধ বা গবেষণায় মাসুদুজ্জামান; অনুবাদে আলম খোরশেদ; নাটকে মিলন কান্তি দে ও ফরিদ আহমদ দুলাল; শিশুসাহিত্যে ধ্রুব এষ; মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় মুহাম্মদ শামসুল হক; বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সুভাষ সিংহ রায়; বিজ্ঞান, কল্পবিজ্ঞান বা পরিবেশ বিজ্ঞানে মোকারম হোসেন; আত্মজীবনী, স্মৃতিকথা বা ভ্রমণ কাহিনীতে ইকতিয়ার চৌধুরী এবং ফোকলোরে আবদুল খালেক ও মুহম্মদ আবদুল জলিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে বইমেলা ২০২৩-এর উদ্বোধন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেবেন। 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন