ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

২৯ দিনে যত আয় মেট্রোরেলের

২৯ দিনে যত আয় মেট্রোরেলের
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

২৯ দিনে মেট্রোরেলে চড়েছেন প্রায় ৩ লাখ ৩৫ হাজার যাত্রী। এতে মেট্রোরেলের আয় হয়েছে ২ কোটি ৪৬ লাখ টাকা।

আজ মঙ্গলবার রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক এ তথ্য জানান।

তিনি বলেন, ২৯ দিনে ৩ লাখ ৩৫ হাজার টিকিট বিক্রি করা হয়েছে। এর থেকে আয় হয়েছে ২ কোটি ৪৬ লাখ টাকা। মূল আয় বোঝা যাবে পুরো রুট চালু হলে।

গত ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২৯ ডিসেম্বর থেকে উত্তরা-আগারগাঁও-উত্তরা মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। পরে যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় মেট্রোরেলের পল্লবী স্টেশন।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন