ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • রাজাপুরে চিকিৎসককে হাতুড়ি পেটার অভিযোগ

    রাজাপুরে চিকিৎসককে হাতুড়ি পেটার অভিযোগ
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    ঝালকাঠির রাজাপুর উপজেলায় চেম্বার পরিবর্তন করার জেরে অর্থপেডিক্স ও ড্রোমা সার্জন এমএ করিম মামুন নামে এক চিকিৎসককে হাতুড়ি পেটা করার অভিযোগ পাওয়া গেছে।  

    বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজাপুর-কাউখালির সীমান্তবর্তী নৈকাঠি ব্রিজের কাছে হামলার শিকার হন তিনি।

    এ অবস্থায় তিনি রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নিচ্ছেন।  

    আহত চিকিৎসক এম এ করিম মামুন জানান, তিনি অ্যাপোলো ক্লিনিকে আগে থেকেই রোগী দেখে আসছিলেন। নবনির্মিত ডক্টরস ক্লিনিকে চেম্বার করার কথা চলছিল। দুপুরে এ নিয়ে অ্যাপোলো ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে যাচ্ছিলেন তিনি। পথে কয়েকজন হেলমেট পরা যুবক তার মোটরসাইকেলের গতিরোধ করেন। এরপর কিছু বোঝার আগেই তাকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে পালিয়ে যান তারা।  

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) পুলক চন্দ্র রায় জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ