ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • রাজাপুরে দু্ই ‍‍ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু

    রাজাপুরে দু্ই ‍‍ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সিয়াম (৬) নামে নুরানী মাদরাসার এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই ১০ মাস বয়সী ইসমাইল আহত হয়েছে। 

    নিহত সিয়াম গালুয়ার বাসিন্দা আল আমিনের ছেলে ও ওই গ্রামের শাহাবুদ্দিন নুরানী মাদরাসার ছাত্র।

    শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গালুয়া এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

    পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মা ও দাদির সঙ্গে সিয়াম ও ইসমাইল অসুস্থ আত্মীয়কে দেখতে গালুয়া থেকে ইজিবাইকে রাজাপুরে যাচ্ছিল। পথে বেপরোয়া গতির অপর একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে তাদের ইজিবাইকটি উল্টে যায়। এতে দুই শিশু ছিটকে পড়ে মুখে আঘাত প্রায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্র নিয়ে এলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, ঘটনার পর ইজিবাইকের চালক পালিয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ