ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও লাঠি খেলা অনুষ্ঠিত

     ঝালকাঠিতে জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও লাঠি খেলা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পুলিশ লাইনস মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

    বেলুন উড়িয়ে ও মশাল জ্বালিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। 

    এ সময় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান ও ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল। অনুষ্ঠানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়। পাবনা থকে ২৬ জনের একটি দল লাঠি খেলা দেখিয়ে মন কেড়েছে অনুষ্ঠানে আগত অতিথি ও দর্শকদের। মুগ্ধ হয়ে লাঠি খেলা দেখেন অতিথিরা। 

    এছাড়াও ৩০টি ইভেন্টে শতাধিক পুলিশ সদস্য অংশনেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মনিরুল ইসলাম তালুকদার। 

    অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এমপি বলেন, পুলিশ বাহিনী আমাদের গৌরব। মহান মুক্তিযুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জীবন বাজি রেখে যুদ্ধে ঝাপিয়ে পরে পুলিশ সদ্যরা দেশ স্বাধীন করেছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশ গঠনের কাজে পুলিশ বাহীনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আগামীতেও তাঁরা গণতন্ত্র রক্ষায় সাহসি ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ