করোনায় ১ জনের মৃত্যু, আক্রান্ত ১১

দেশে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; এই সময়ে মৃত্যু হয়েছে ১ জনের।
বুধবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ৬২২টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ১১ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার সামান্য বেড়ে হয়েছে ০ দশমিক ৪২ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ৬৬ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৬৪৭ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪৪৪ জন।
গত ২৪ ঘণ্টায় ২৯২ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯৫ হাজার ৯৪ জন।
এএজে