ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

    ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুরের ব্যুরো প্রধান রতন সরকারসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ঝালকাঠির সর্বস্তরের সাংবাদিক সমাজ। 

    বৃহস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাকিরা অংশ নেন। মানববন্ধনে একাত্না প্রকাশ করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষও অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয় মানবন্ধন ও সমাবেশ থেকে। 


    এতে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দুলাল সাহা, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, সময় টিভির প্রতিনিধি পলাশ রায়, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক কে এম সবুজ, নির্বাহী সদস্য জহিরুল ইসলাম জলিল, দৈনিক গাউছিয়ার প্রকাশক ও ডিবিসি নিউজের প্রতিনিধি অলোক সাহা। 

    সমাবেশে বক্তারা সরকারের কাছে ডিজিটাল নিরাপত্তা নামের কালো আইন বাতিলের আহ্বান জানান। সময় টিভির দুজন সিনিয়র সাংসাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন বক্তারা।
     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ