ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

৮ জনের করোনা শনাক্ত

৮ জনের করোনা শনাক্ত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি। গতকাল করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ২০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৩৬। গতকাল শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৪২।

সর্বশেষ ২৪ ঘণ্টায় যে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে, তাঁরা সবাই ঢাকার বাসিন্দা।

এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ৬৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৩ জনসহ সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৬ হাজার ২৫৭ জন, মারা গেছেন ২৯ হাজার ৪৪৪ জন।

চলতি বছরের জানুয়ারি মাসে দেশে ৪৩১ জনের করোনা শনাক্ত হয়। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের মার্চ মাসে। ওই মাসে করোনা শনাক্ত হয় ৫১ জনের। করোনার সংক্রমণ শুরুর পর নির্দষ্ট কোনো এক মাসে শনাক্তের সংখ্যা সেটিই ছিল সর্বনিম্ন। আর গত জানুয়ারি মাসে শনাক্তের সংখ্যা দ্বিতীয় সর্বনিম্ন।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন