ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে যৌতুক মামলায় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কারাগারে

     ঝালকাঠিতে যৌতুক মামলায় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় পিরোজপুরের কাউখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমরান হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

    সোমবার দুপুরে তিনি ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক মো. মনিরুজ্জামান নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন। মামলায় বাদীর আইনজীবী নূর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

    মামলার বিবরণে জানা যায়, ঝালকাঠির রাজাপুর উপজেলার মনহরপুর গ্রামের ইমরান হোসেন পিরোজপুরের কাউখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পদে চাকরি করেন। তিনি ২০১৪ সালের ১৫ এপ্রিল এইই উপজেলার ইন্দ্রপাশা গ্রামের মিয়াদ আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তিনি স্ত্রী ও তাঁর পরিবারের কাছে বিভিন্ন সময় পাঁচ লাখ টাকা দাবি করেন। 

    গত বছরের ১৬ অক্টোবর তিনি যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করেন। এ ঘটনায় গত বছরের ৬ নভেম্বর স্ত্রী মিয়াদ আক্তার বাদী হয়ে স্বামী ইমরান হোসেনের নামে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা দায়ের করেন। স্ত্রীর সঙ্গে আপষ মিমাংসার কথা বলে ১ ডিসেম্বর এ মামলায় আদালত থেকে তিনি জামিন নেন। কিন্তু আদালতে দেওয়া প্রতিশ্রুতি তিনি পালন করেননি। স্ত্রীর সঙ্গে আপষ না করে সোমবার নির্ধারিত তারিখে আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ