ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

২২৫ কোটি ৭৪ লাখ টাকার সার কিনবে সরকার

২২৫ কোটি ৭৪ লাখ টাকার সার কিনবে সরকার
ছবি: প্রতীকী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সৌদি আরব ও বাংলাদেশের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনবে সরকার। এতে মোট খরচ হবে ২২৫ কোটি  ৭৪ লাখ ৪৮ হাজার ৭০৬ টাকা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুইটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।  

বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত সাংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি জানান, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) বাংলাদেশের কাছ থেকে ১২তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগ গ্র্যানুলার ইউরিয়া সার ১১০ কোটি ২০ লাখ ৫৩ হাজার ১৫০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রেস কোম্পানি থেকে ১৮তম লটে ৩০ হাজার মেট্রিকটন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১১৫ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৫৫৬ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন