ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বাণিজ্য মেল‍ার সেই গণশৌচাগার ভেঙে দিল শিক্ষার্থীরা বরিশ‍াল নগরীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পানির স্রোতে ভেসে যাওয়া বৃদ্ধাকে যেভাবে বাঁচালো শিশু মারিয়া সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রশংসা করে মোদীকে ‘কিলার’ বললেন ট্রাম্প ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা  আইসিইউতে বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন ভোলায় সৌদি প্রবাসীর স্ত্রী-সন্তান নিয়ে নিরুদ্দেশ ‘জিনের বাদশা’
  • বরিশালে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    বরিশালে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সময়ের আলোর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বরিশাল প্রেসক্লাবের হল রুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

    প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।  এসময় প্রধান অতিথি বলেন, সঠিক সংবাদ পরিবেশনের মধ্যমে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে সময়ের আলো। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতে তথ্য ভিত্তিক সংবাদ দিয়ে দেশ ও জাতির কল্যাণে এ পত্রিকাটি আরো ভূমিকা রাখবে। গণমাধ্যমকর্মীদের ভূয়সী প্রশংসা করেন তিনি বলেন, সংবাদপত্র সমাজের দর্পন। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এটা আমাদের প্রত্যাশা। সময়ের আলো যে সংবাদ পরিবেশন করবে সেটি হবে সত্য সংবাদ। প্রধানমন্ত্রী বাংলাদেশকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছে সেটিকে তুলে ধরতে হবে। ভালো কাজের প্রত্যাশা করি সময়ের আলোর কাছ থেকে। এসময় তিনি পত্রিকার সাফল্য কামনা করেন। 

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সময়ের আলোর বরিশাল ব্যুরো প্রধান এম মোফাজ্জেল। বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সহ সভাপতি কাজী আল মামুন, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুর রহমান মিরন, বরিশাল সমাজ সেবা কার্যালয়োর প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ। 

    আরো উপস্থিত ছিলেন, বিসিসির সংরক্ষিত মহিলা কাউন্সিলর কহিনুর বেগম, সাবেক কাউন্সিরর কামরুন নাহার রোজি, প্রেসক্লাব সদস্য জিয়া উদ্দন বাবু, জাকির হোসেন, দৈনকি ইত্তেফাক পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান শাহিন হাফিজ, দৈনিক মতবাদ পত্রিকার বার্তা সম্পাদক খান রুবেল, ঢাকা পোষ্টের বরিশাল প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, নাগরিক টিভির বরিশাল প্রতিনিধি তন্ময় তপু, এখন টেলিভিশনের বরিশাল প্রতিনিধি অমিত হাসান, ভোরের আলোর বার্তা সম্পাদক তন্ম নাথ, ফটো সাংবাদিক পরিষদের সাংগঠনিক সম্পাদক আল আমিন সাগর প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান সময়ের আলোর বরিশাল ব্যুরো প্রধান এম. মোফাজ্জেল। আলোচনা সভা শেষে অতিথিদের নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ