ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান বানারীপাড়ায় যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১
  • ঝালকাঠিতে হিন্দু মহাজোটের মানববন্ধন

    ঝালকাঠিতে হিন্দু মহাজোটের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও নির্বাচন ব্যবস্থা পুনপ্রতিষ্ঠার দাবিতে ঝালকাঠিতে হিন্দু মহাজোটের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

    যতহাত, ততপথ হিন্দু স্বার্থে একমত, এ স্লোগান নিয়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে হিন্দু মহাজোট ঝালকাঠি জেলা শাখা। এতে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

    মানববন্ধনে বক্তারা বলেন, দেশ স্বাধীনতার পর থেকে ব্যাপকভাবে হিন্দুদের ওপর নির্যাতন, নিপীড়ন ও লুটপাট চালানো হচ্ছে। এছাড়াও মন্দির ভাংচুর, অগ্নিসংযোগ, হামলা ও জমি দখলের মতো কাজ চলছে। এতে ভয়ে অনেক হিন্দু পরিবার দেশ ছাড়তে বাধ্য হচ্ছে। এ অবস্থা চলতে দেওয়া যায় না। তাই হিন্দু মহাজোট এসব বন্ধের দাবি জানিয়েছেন। তাঁরা জাতীয় সংসদে সংরক্ষিত আসনেরও দাবি জানান।

    মানববন্ধনে বক্তব্য দেন হিন্দু মহাজোট ঝালকাঠি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আচার্য্য, সাধারণ সম্পাদক বরুন কুণ্ড, ইঞ্জিনিয়ার অসিত সাহা, প্রলয় মন্ডল ও বরিশাল জেলা হিন্দু মহাজোটের সদস্যসচিব অনিক গোলদার। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ