ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব
  • মেয়ের আপত্তিকর ভিডিও ভাইরাল, মায়ের মৃত্যু

    মেয়ের আপত্তিকর ভিডিও ভাইরাল, মায়ের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসাদুল আমাকে প্রায়ই উত্যক্ত করত। ঝামেলা এড়াতে আমি তার সঙ্গে কথা বলি। পরে চাপে ফেলে ভিডিও কলে কথা বলতে বাধ্য করে। এসব ভিডিও এডিট করে আপত্তির অবস্থায় আমার মাকে দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করে।

    টাকা দিতে রাজি না হওয়ায় ভিডিওটি ভাইরাল করে দেয়। লজ্জায় আমার মা আত্মহত্যা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। বিচার না পেলে আমারও আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ নেই।’ মতবাদকে এমনটাই বলে মূর্ছা যেতে থাকেন নিহতের মেয়ে।


    বরগুনার তালতলীতে মেয়ের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় লজ্জায় মা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১১ মার্চ (শনিবার) দুপুরে মেয়ে ও তার বাবা অভিযোগ করতে থানায় হাজির হন।


    নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, তালতলীর লাউপাড়া এলাকার বখাটে আসাদুল ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয়। এরপর তার মায়ের ফোন নম্বর সংগ্রহ করে বিভিন্ন সময়ে কিশোরীকে ফোন দিয়ে কু প্রস্তাব ও হুমকি ধমকি দেয়। কিশোরী ঝামেলা এড়াতে একপর্যায়ে আসাদুলের সাথে কথা বলে। তাদের সাথে মাঝে মধ্যে ভিডিও কলেও কথা হয়। ওই সময়ে ঘাপটি মেরে রেকর্ড করে রাখা ভিডি কলের কথাবার্তা পরে এডিট করে আপত্তিকর ভাবে উপস্থাপন করে।


    এসব এডিট করা ভিডিও ওই কিশোরীর মাকে দেখিয়ে ৫০০০০/ টাকা দাবি করে আসাদুল। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে আসাদুল ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়িয়ে দেয় এবং মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। 

    গত ৯ মার্চ (বৃহস্পতিবার) বিকালে ব্যাটারির অ্যাসিড পানি পান করে ওই নারী আত্মহত্যা করেন। নিহতের বাড়ি তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া এলাকায়। ময়নাতদন্ত শেষে শুক্রবার (১০ মার্চ) লাশ দাফন করা হয়।


    তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং বখাটে আসাদুলকে গ্রেফতার করা হয়েছে।'
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ