ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে বাল্যবিয়ে বন্ধ, কনের বাবাকে জরিমানা

    ঝালকাঠিতে বাল্যবিয়ে বন্ধ, কনের বাবাকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে প্রশাসনের হস্তক্ষেপে দশম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। বাল্য বিয়ে দেওয়ার প্রস্তুতিকালে কনের বাবাকে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

    সোমবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার এ দণ্ডাদেশ প্রদান করেন। কনের বাবা জরিমানার দশ হাজার টাকা পরিশোধ করে মুক্তি পান। 

    ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, গাভা রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান গোলাম মাওলা মাসুম শেরওয়ানী ও ইউপি সদস্য হাবিবুর রহমান মোল্লা।

    সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফশফন জানতে পারেন অপ্রাপ্তবয়স্ক দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করেছে তাঁর পরিবার। তাৎক্ষনিক ওই বাড়িতে গিয়ে ছাত্রীর বাবাকে দশ হাজার টাকা জরিমান করা হয়। ছাত্রীর বাবা অঙ্গীকার করেন তাঁর মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ