ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত ৪

    ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে পিকআপ ও অটোবাইক মুখোমুখি সংঘর্ষে শাহনাজ আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অটোবাইকের দুই যাত্রী, চালক ও পিকআপের চালক। মঙ্গলবার সকাল ১১টায় শহরের পেট্রোলপাম্প মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহনাজ আক্তার নলছিটির রায়াপুর এলাকার জামাল হোসেনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী। 

    প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝালকাঠির ফায়ার সার্ভিস মোড় থেকে রায়াপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় অটোবাইকটি। পেট্রোলপাম্প মোড়ে গেলে বরিশাল থেকে আসা একটি বেপরোয়া গতির পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোবাইকে থাকা চালক মো. শহিদ (৪৮), যাত্রী শাহনাজ আক্তার (৪০), পারভীন আক্তার (৪০), কোহিনুর বেগম (৪৫) ও পিকআপ চালক রুবেল (৩০) গুরুতর আহত হয়। 

    আহতদের মধ্যে দুই নারীকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং দুই চালককে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে অবস্থার অবনতি হলে শাহনাজ আক্তারকে ঢাকায় পাঠানোর সময় গৌরনদী এলাকায় তাঁর মৃত্যু হয়। পুলিশ পিকআপ ও এর চালক রুবেলকে আটক করে। আহত রুবেল ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আটক পিকআপ চালক রুবেল পাথরঘাটা এলাকার কেরাতপুর ইউনিয়নের তোতা মিয়ার ছেলে।

    ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, এ ঘটনায় পিকআপ চালককে আটক করা হয়েছে। এখনো কেউ মামলা করেনি। মামলা হলে পরবর্র্তী ব্যবস্থা নেওয়া হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ