ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • চুরির অপবাদে ব্যবসায়ীকে মারধর, সংবাদ সম্মেলনে আত্মহত্যার হুমকি

     চুরির অপবাদে ব্যবসায়ীকে মারধর, সংবাদ সম্মেলনে আত্মহত্যার হুমকি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় আমুয়া বন্দরে পানির পাম্প মেশিন (মটার) চুরির অপবাদ দিয়ে এক ব্যবসায়ীকে দুই দফায় মেরে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় প্রভাবশালী রাসেল গোলদার তাঁর দলবল নিয়ে ব্যবসায়ী হাছিবুর রহমানকে মারধর করে। 

    এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী মিথ্যা চুরির অপবাদের লজ্জায় সংবাদ সম্মেলন করে আত্মহত্যার হুমকি দেন। বুধবার দুপুরে কাঁঠালিয়া প্রেসক্লাবে হাছিব ও তার পরিবার সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি হামলাকারীদের বিচার দাবি করেন। 

    ব্যবসায়ী হাছিবুর রহমান অভিযোগ করেন, গত ৯ মার্চ  প্রতিবেশি নাইম গাজীর কাছে তাদের ব্যবহৃত বিকল একটি মটার  এক হাজার তিনশত টাকায় বিক্রি করেন। ১০ মার্চ রাতে মো. রাসেল গোলদার, সুজন গোলদার, সোহেল গোলদার, জসিম গোলদার ও মামুন হোসেন মটারটি তাদের দাবি করে হাছিবুর রহমানকে মারধর করে। 

    এসময় তাঁর পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মটারটি নিয়ে যায় তাঁরা। এ ব্যাপারে স্থানীয় এক সাংবাদিকের কাছে তিনি অভিযোগ করলে ১৪ মার্চ পুনরায় তাকে মারধর করে তাঁরা। চুরির অপবাদ দিয়ে মারধরের ঘটনার বিচার দাবি করেছেন ওই ব্যবসায়ী। বিচার না হলে তিনি আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী হাছিবুর রহমান বাবা মো. ইসমাইল হোসেন, মা শিউলি বেগম, প্রতিবেশী শাহনাজ পারভীন শিমুল ও বজলুল খান।

    মারধরের অভিযোগ অস্বীকার করে মো. রাসেল গোলদার বলেন, আমাদের একটি মটার চুরি হয়েছে, তাই সেটি উদ্ধার করেছি। কাউকে মারধর করা হয়নি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ