ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব
  • আমতলী উপজেলা পরিষদের পুনঃনির্বাচন বৃহস্পতিবার

    আমতলী উপজেলা পরিষদের পুনঃনির্বাচন বৃহস্পতিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমতলী উপজেলা পরিষদের পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার ১৬ মার্চ। এরই মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

    নির্বাচনে তিন জন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন।

    আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইভিএমএ ভোট গ্রহণের নির্বাচনের প্রস্তুতি শেষ হয়েছে। বুধবার দুপুরে সব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।  

    উপজেলায় ৬১টি কেন্দ্রের ৫৪৯টি বুথের মাধ্যমে এক লাখ ৭১ হাজার ৮৬ জন ভোটার তাদের ভোট দেবেন। ভোট গ্রহণের জন্য ৬১জন প্রিজাইর্ডিং, ৫৪৯ জন সহকারী প্রিজাইডিং ও এক হাজার ৯৮ জন পুলিং অফিসার নিযুক্ত করা হয়েছে।  

    নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

    ভোটে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়া, ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকে মো. ওমর ফারুক জিহাদী ও স্বতন্ত্র আনারশ প্রতীকে মো. জিল্লুর রহমান রুবেল মোক্তার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ।

    ২০১৯ সালের ৩১ মার্চ উপজেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। ঋণ খেলাপির অভিযোগে উচ্চ আদালত ফোরকান মিয়াকে বরখাস্ত করে এ পদ শূন্য ঘোষণা করেন।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ