ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

    নলছিটিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

    নলছিটিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে যাত্রীবাহী বাসের চাপায় স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহসিড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

    নিহতরা হলো স্থানীয় জেড এ ভূট্টো মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তুর্য্য ভট্টাচার্য্য ও ভ্যানচালক মো. আকাশ। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুইঘণ্টা বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। এতে শিমুলতলা এলাকায় সড়কের দুই পাশে যানবাহনের তীব্র যানজট লেগে যায়। পরে পুলিশ গিয়ে সকাল ১১টার দিকে বিক্ষোভকারীদের সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে দেয়। 

    পুলিশ ও স্থানীয়রা জানায়, বাসা থেকে সকালে বিদ্যালয়ে যায় তুর্য্য ভট্টাচার্য্য। বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে সে ভ্যানচালক আকাশের সঙ্গে কথা বলছিল। এ সময় বরিশাল থেকে পটুয়াখালীগামী দ্রুতগতির আল আমিন পরিবহনের একটি যাত্রীবাহী তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

    ঘটনার পরপরই বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী দুইঘণ্টা সড়ক অবরোধ করে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। এতে শিমুলতলা এলাকায় সড়কের দুই পাশে তীব্র যানজট লেগে যায়। পুলিশ দুইঘণ্টা পরে স্থানীয়দের বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে, তবে এর চালক পালিয়েছে। 

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, নিহত তুর্য্য নলছিটির পাশ্ববর্তী বাকেরগঞ্জের মিলন ভট্টাচার্য্যরে ছেলে। আর আকাশের এখনো পুরো পরিচয় পাওয়া যায়নি। বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীদের শান্ত করা হয়েছে। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ