ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান বানারীপাড়ায় যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১ বরিশাল নগরীর কাউনিয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১ 
  • রাজাপুরে অগ্নিকাণ্ডে ৬ টি দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি, আহত ৫

     রাজাপুরে অগ্নিকাণ্ডে ৬ টি দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি, আহত ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হয়েছে। বুধবার ভোররাতে উপজেলার নৈকাঠি বাজারের পশ্চিম পাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

    ক্ষতিগ্রস্থরা জানান, ভোরে কবিরের চায়ের দোকানে আগুন জ¦লতে দেখে পাহারাদাররা চিৎকার শুরু করেন। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে কবির খানের চায়ের দোকান, বাদলের কনফেকশনারী, শরিফুল ইসলামের ওয়ার্কসপ, নুরুজ্জামানের হোটেল, মোস্তফার হোটেল, প্রবীরের মোদি দোকান পুড়ে অর্ধকোট টাকার ক্ষতি হয়েছে। আয়ের শেষ সম্বল হারিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে। 

    রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক জানান, কারো ধারণা মশাল কয়েল বা চুলা  থেকে, আবার কেউ বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে আগুনের সূত্রপাত সঠিকভাবে জানা যায়নি। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ